1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার ২ আসামি কারাগারে - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

নলছিটিতে সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার ২ আসামি কারাগারে

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটি উপজেলার উত্তর জুরকাঠি গ্রামে সাংবাদিক খান মাইনউদ্দিনকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি ইব্রাহিম হাওলাদার ও নিশাদ সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

 

কারাগারে যাওয়া আসামি ইব্রাহিম হাওলাদার উপজেলার উত্তর জুরকাঠি গ্রামের মুসা হাওলাদারের ছেলে এবং নিশাত সিকদার একই এলাকার হাবিব সিকদারের ছেলে।

 

ভুক্তভোগী সাংবাদিক খান মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও আঞ্চলিক দৈনিক দখিনের কণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত।

 

ওই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ইব্রাহিম হাওলাদার ও নিশাদ সিকদার মামলার দুই আসামি। বাদি ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিজ্ঞ বিচারক মো. মিরাজুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

 

এরআগে সংবাদ প্রকাশের জেরে গত ২৪ জুন রাত ৯টার দিকে উপজেলার উত্তর জুরকাঠি গ্রামে সাংবাদিক খান মাইনউদ্দিনকে নিজ বাড়িতে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে আহত করার পর পার্শ্ববর্তী খালে ফেলে দেয় আসামিরা। এ ঘটনার পর গত ২৭ জুন সাংবাদিক খান মাইনউদ্দিনের স্ত্রী তানজিলা আক্তার বাদি হয়ে ১১ জনকে আসামি করে নলছিটি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network