1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সংবাদ প্রকাশের পর পিরোজপুরে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন সেই প্রধান শিক্ষিকা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সংবাদ প্রকাশের পর পিরোজপুরে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন সেই প্রধান শিক্ষিকা

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি // পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হলে তা নিয়ে বরিশাল ক্রাইম ট্রেসসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীনের অনুরোধে ছবিটি সরিয়ে নিয়েছেন প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন।

 

‎সোমবার (৪ আগস্ট) নেছারাবাদ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

‎এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন বলেন, ছবি টানিয়ে রাখা নিয়ে আলোচনা সৃষ্টির পর বিকেলে শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে ছবিটি আমি নিজের হাতে নামিয়ে নিয়েছি এবং ছবিটি স্কুলেরই একটি আলমারিতে রেখেছি।

 

নেছারাবাদ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন, উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের পরেও এখনো ছবি টানিয়ে রাখার বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। আমি ঘটনাটি জানার পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ফোন দেই। যেহেতু বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় তাই ছবিটি সরিয়ে নেওয়ার জন্য তাকে অনুরোধ করি। পরে তিনি ছবিটি নামিয়ে ফেলেছেন।

 

‎উল্লেখ্য, গতকাল রোববার (৩ আগস্ট) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকে এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি নেতারা এটিকে দলীয় প্রভাব বিস্তারের উদাহরণ হিসেবে আখ্যা দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে বলে দাবি করেন। এ নিয়ে সংবাদ প্রকাশ করা হলে ছবিটি নামিয়ে ফেলা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network