1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠির চার উপজেলায় নির্মাণ হলো ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

ঝালকাঠির চার উপজেলায় নির্মাণ হলো ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
ঝালকাঠি প্রতিনিধি।।  জুলাই অভ্যুত্থানের স্মরণে ঝালকাঠির চার উপজেলায় নির্মাণ হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’। জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঝালকাঠি সদর, নলছিটি উপজেলা, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় পানির কর্নার নির্মাণ করা হয়।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা , সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জুলাই যোদ্ধা ও তরুণ উদ্ভাবকরা উপস্থিত ছিলেন।
এই কর্নার থেকে মানুষ তাদের পিপাসা মিটানোর জন্য বিনা মূল্যে সুপেয় পানি পান করতে ও নিতে পারবেন। এদিকে ঝালকাঠির তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যূত্থানের বর্ষপূতি পালন উপলক্ষ্যে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে স্থানীয় সরকার বিভাগের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার নির্দেশনা ও গাইডলাইন অনুসরণকরে ঝালকাঠি  জেলা পরিষদ ৩০টি  আইডিয়া প্রস্তাব পায়। প্রাপ্ত আইডিয়াসমূহের মধ্যে মূল্যায়ন কমিটি চার উপজেলায় ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ স্থাপন আইডিয়া প্রস্তাব চূড়ান্তভাবে নির্বাচন করে।
জেলা প্রশাসক আশরাফুর রহমাম জানান,এই উদ্যোগ শুধুমাত্র শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নয় এটি একটি মানবিক ও নাগরিক দায়িত্ববোধের প্রতিফলন। ‘মুগ্ধ পানি কর্নার’-এর মাধ্যমে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ এখন নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের সহজ ও বিনামূল্য উৎস পাচ্ছেন। এটি নাগরিক কল্যাণ, শহীদ স্মরণ এবং তরুণ প্রজন্মের সৃষ্টিশীলতাকে বাস্তবমুখী রূপদানের এক অনন্য উদাহরণ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network