ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আপডেট সময় :
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ঝালকাঠি পুরাতন ষ্টেডিয়ামের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ডেপুটি এটর্নি জেনারেল মোঃ জহিরুল হক সুমন, যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.আনিছুর রহমান পান্নু, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু প্রমুখ। বক্তারা বলেন, সারা বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গনজোয়ার ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে...
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ঝালকাঠি পুরাতন ষ্টেডিয়ামের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ডেপুটি এটর্নি জেনারেল মোঃ জহিরুল হক সুমন, যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.আনিছুর রহমান পান্নু, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু প্রমুখ। বক্তারা বলেন, সারা বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গনজোয়ার ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।