1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শেরপুরের নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বী এক সেলুন ব্যবসায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নাসির হোসাইন।

আজ রোববার উপজেলার পৌরশহরের আড়াইআনী বাজারের মার্কাজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল হক তাকে কালিমা পাঠ করান।
ইসলাম ধর্ম গ্রহণকারী ওই ব্যক্তির আগের নাম শ্রী গণেশ।

আড়াইআনী বাজারে ‘তিথি হেয়ার ড্রেসার’ নামে তার একটি সেলুনের দোকান রয়েছে। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের ফেসবুক আইডির নামও পরিবর্তন করেছেন তিনি। আগে তার ফেসবুক আইডির নাম ছিল ‘শ্রী গণেশ’। বর্তমানে সেখানে নাম পরিবর্তন করে ‘মো. নাসির হোসাইন’ রেখেছেন।

নওমুসলিম মো. নাসির হোসাইন ইসলাম ধর্ম গ্রহণের কারণ সম্পর্কে বলেন, ‘ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য, বই ও ওয়াজ শুনে আমি আকৃষ্ট হই। এরপর আমার কাছে মনে হয়েছে, ইসলাম ধর্ম সত্য ও সুন্দর। তাই আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network