1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

 

বুধবার সকালে বরিশাল-পটুয়াখালি-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল দিক থেকে আসা একটি মাইক্রোবাস বাখেরগঞ্জের দিকে যাচ্ছিল। দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

 

 

 

এতে সড়কের পাশে চায়ের দোকানে বসা কয়েকজনকে চাপা দিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এ সময় দোকানের ক্রেতা ও মাইক্রোবাসের যাত্রীসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে দুর্ঘটনাটি ঘটে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network