1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে ডব্লিউসিসি'র গ্রান্ড ওপেনিং সিরামনি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

ঝালকাঠিতে ডব্লিউসিসি’র গ্রান্ড ওপেনিং সিরামনি

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠিতে উইং ক্যান চেঞ্জ (ডব্লিউসিসি)’র গ্রান্ড ওপেনিং সিরামনি অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান প্রফেসর ডাঃ এস এম খালিদ মাহমুদ শাকিল উদ্বোধনী বক্তব্য রাখেন। তার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়। জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
৮ নভেম্বর শনিবার সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ডাঃ এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, শিক্ষা, সাংস্কৃতি ও চিকিৎসায় পরিবর্তন আনতে হবে। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
তরুণ ও যুব সমাজের চিন্তা চেতনায় পরিবর্তন করতে হবে। তথাকথিত চিন্তা চেতনা পরিবর্তন করে সময়োপযোগী আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর চিন্তা চেতনায় উজ্জীবিত হতে হবে। আমাদেরকে আবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে। খেলাধুলা ও শরীরচর্চার দিকে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে হবে। আজকের তরুণ-তরুণীরা আগামী দিনের ভবিষ্যৎ। ভালো কাজের পাশাপাশি রাজনৈতিক চর্চা করতে হবে। সংগ্রাম করে ভালো কিছু অর্জন করা যায়। সমাজ ও রাষ্ট্রের ভালো পরিবর্তন আনতে হলে আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে এবং ভালো কিছু চর্চা করতে হবে।
দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে সন্ধ্যার পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা, আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network