1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় চরের জমি নিয়ে দুই উপজেলার দ্বন্দ্ব, ভূমিহীনরা ভোগান্তিতে - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাপান: প্রধানমন্ত্রী হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা গৌরনদীতে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক বরিশালে যুবদল কর্মী হত্যা মামলার আসামি বিএনপি নেতা, দল থেকে আজীবন বহিষ্কার বরিশাল মহানগর পুলিশের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা  বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার বিএসএফের ছেড়ে দেওয়া বাঘের হামলায় ৩ বাংলাদেশির দুজন আশঙ্কাজনক

বরগুনায় চরের জমি নিয়ে দুই উপজেলার দ্বন্দ্ব, ভূমিহীনরা ভোগান্তিতে

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিষখালী নদী ভাঙ্গনে নতুনভাবে জেগে ওঠা রুহিতা চরের জমি নিয়ে বরগুনার বেতাগী ও বামনা উপজেলার মধ্যে বিরোধ গড়িয়েছে। চরের জমি নিয়ে দীর্ঘকাল ধরে মামলা ও দ্বন্দ্বের কারণে বেতাগীর অংশের ভূমিহীনরা চরম ভোগান্তিতে পড়েছে।

 

 

 

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বুড়া মজুমদার ও সরিষামুড়ি ইউনিয়নের শত শত মৎসজীবী ও কৃষক ভূমিহীন পরিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাদের ন্যায্য মালিকানা দাবি করে অবস্থান নেন।

 

 

 

জেলা প্রশাসক মেজিস্ট্রেট পাঠিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর সুরাহার আশ্বাস দিলেও প্রভাবশালীরা ভূমিহীন রিপনের ঘরে আগুন ধরিয়ে দেন।

 

 

 

দুই পুরুষ পুর্বে নদী গর্ভে বিলীন হওয়া জমি পুনরায় চর পড়লে ২০১১ সালে বেতাগীর ক্ষতিগ্রস্তরা চাষাবাদ শুরু করেছিলেন। কিন্তু অর্ধ শতাব্দী ধরে চরের মালিকানা ধরে রাখা বামনা উপজেলার প্রভাবশালীরা এতে বাধা দেন। তারা দাবি করছেন, চরটি প্রথম বামনা উপজেলার অংশে জেগেছে, তাই সম্পূর্ণ মালিকানা তাদের। অন্যদিকে বেতাগীর অংশের লোকজন বলছেন, জেলা প্রশাসকের উপস্থিতিতে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সার্ভেয়ার করলে ভূমিহীনদের ন্যায্য মালিকানা বের হয়ে আসবে।

 

 

 

 

বরগুনায় জমির দাবিতে আসা ভূমিহীনরা বলেন, আমরা আমাদের জমি হারিয়েছি। ভিটে-মাটি সব নদীতে গেছে। এখন কবর দেয়ার জায়গাও নেই। আমাদের নামে মামলা দেওয়া হচ্ছে। আমরা আমাদের জমি ফেরত চাই।

 

 

 

এব্যাপারে ভূমিহীনদের দাবি নিয়ে আন্দোলনকারীদের রেজাউল করিম জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে বলেন, আমরা আমাদের দাবির ন্যায্যতা তুলে ধরেছি। বামনা উপজেলার প্রভাবশালীরা আমাদের ওপর হামলা ও মামলা করে যাচ্ছে।

 

 

 

এ থেকে আমরা পরিত্রাণ চাই। ভূমিহীনদের নেতৃত্ব দেয়া বেতাগীর সরিষামুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জমাদ্দার বলেন, জেলা প্রশাসকের আশ্বাসে সমাধানের পথে আমরা যেতে পারবো। তিনি দীর্ঘদিন ধরে এই দ্বন্দ্ব নিরসন করার জন্য দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network