1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা, জনতার হাতে আটক দুই যুবক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা, জনতার হাতে আটক দুই যুবক

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে কার্যকারিতা পরীক্ষা করার সময় জনতার হাতে আটক দুই যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ। গত শুক্রবার রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

 

বিস্ফোরণের অভিযোগে আটক হলেও তাদের কাছে হাতবোমা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এঘটনায় স্থানীয় জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ পালিয়ে যাওয়া যুবককে গ্রেপ্তারের চেষ্টা না করে জনতার হাতে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ায় প্রশাসনের ভুমিকা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

 

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তর পাড়ে চরমালিয়া বাজার এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটনায় ২ যুবক ও ১ মোটরসাইকেল চালক। ওই সময় স্থানীয় জনতা সোহাগ ব্যাপারী নামের এক যুবক এবং মোটরসাইকেল চালক রুবেল খানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পালিয়ে যাওয়া যুবক পলাশ রাড়ীর কাছে ব্যাগভর্তি হাতবোমা ছিলো বলে স্বীকার করেন আটক যুবকেরা। পরে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানান স্থানীয় বাসিন্দরা। রাতে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যুবকদের ফাঁড়িতে নিয়ে যান।

 

 

বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মজিবুর রহমান বলেন, বিস্ফোরণের অভিযোগে ২যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেন। কিন্তু তাদের কাছে হাতবোমা পাওয়া যায়নি এবং বিস্ফোরনের আলামত না পাওয়ায় ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী বলেন, স্থানীয়দের হাতে আটক যুবকেরা ভাড়ায় মোটরসাইকেল চালায়। তাদের কাছে হাতবোমা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network