1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাথরঘাটায় যৌথ অভিযানে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ১১ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় যৌথ অভিযানে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ১১

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় নির্বাচন কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে বিভিন্ন মামলার আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপি ও জামায়াত রাজনৈতিক দলের নেতা ও কর্মী। পাথরঘাটা থানা পুলিশ এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক ব্যক্তি সম্প্রতি রাজনৈতিক সহিংসতায় হওয়া বিভিন্ন ফৌজদারি মামলার আসামি। অভিযানের সময় ৮টি অবৈধ যানবাহন আটক করা হয়।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতভর এই অভিযানে বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং থানা পুলিশের সদস্যরা অংশ নেয়।

 

গ্রেপ্তাররা হলেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম (৫৮), হৃদয় মোল্লা (১৯), ইমরান মোল্লা (১৮), এমদাদুল হক (৩০), মো. ওমরসানী (৩০), মো. মুন্না (২৪), মো. নাসির (২২), মো. মোস্তফা (৪০), তোয়া ইব্রাহিম (৩২), পাথরঘাটা পৌর জামায়াতের সদস্য মো. নাসির চৌধুরী এবং ছাত্রশিবির নেতা আব্দুর রহমান।

 

গত ১৩ জানুয়ারি সন্ধ্যার পর পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট চৌরাস্তা এলাকায় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চরদুয়ানী ইউনিয়ন যুবদলের সদস্য সরোয়ার হোসেন ফারুক এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারী গুরুতর আহত হন।

 

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার প্রধান ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

 

গত এক সপ্তাহে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধির তোয়াক্কা না করে প্রচারকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। এমনকি রাতে আতঙ্ক ছড়াতে লাঠি মিছিল করে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলার অবনতি হলে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network