1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
১০ দলীয় জোটের প্রার্থীর কাছে হিমশিম অবস্থা বিএনপির : বরগুনায় ডা. সুলতান - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১০ দলীয় জোটের প্রার্থীর কাছে হিমশিম অবস্থা বিএনপির : বরগুনায় ডা. সুলতান

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ১০ দলীয় জোটের প্রার্থীর কাছে হিমশিম খাচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য ডা. সুলতান আহমদ।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন ডা. সুলতান আহমদ।

তিনি বলেন, ‘এখন বিএনপি কথা পায় না। এখন জাতিকে একতাবদ্ধের- ইত্যাদি কথা তাদের মনে আসে না। এখন তাদের মাথা ঘোলাটে হয়ে গেছে।

 

জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানকে উদ্দেশ্য করে ডা. সুলতান আহমদ বলেন, ‘তাদের মাথা খারাপ হয়ে যাওয়াই স্বাভাবিক। বিএনপির সেক্রেটারি জেনারেল ঠাকুরগাঁও-১ আসনে সেখানে আমাদের তরুণ প্রার্থীর সামনে হিমশিম খাচ্ছেন। তারেক রহমান সাহেব ঢাকা-১৭ আসনের প্রার্থী। সেখানে আমাদের এক তরুণ প্রার্থী, আমার চেয়ে ১৫ বছরের জুনিয়র, তার সামনে হওয়াটাই তার জন্য এখন খুবই কঠিন।’

 

জনসভায় উপস্থিত স্থানীয় অধিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করে থাকবেন, পৃথিবীর অনেক বড় বড় দল, সংস্থা, সরকার জামায়াতে ইসলামীর সঙ্গে দেখা করে। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে দেখা করে। আমাদের কোনোমতে ভাঙা কেন্দ্রীয় অফিসে তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে। তাদের একটা আকাঙ্ক্ষা, বাংলাদেশে যে দুর্নীতিমুক্ত সমাজ কায়েমের কথা- আমরা বলি, দুনিয়া বলে, দেশবাসী বলেন, সেটা জামায়াতে ইসলামীর নেতৃত্বেই সম্ভব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network