1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাথরঘাটায় ডাকসু নিয়ে অশালীন মন্তব্য করা জামায়াত নেতাকে গ্রেফতারের আল্টিমেটাম - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় ডাকসু নিয়ে অশালীন মন্তব্য করা জামায়াত নেতাকে গ্রেফতারের আল্টিমেটাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ডাকসু নিয়ে অশালীন মন্তব্য করায় বরগুনা জেলা জামায়াতের বহিষ্কৃত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসানের বক্তব্যের প্রতিবাদ এবং তিন দিনের মধ্যে তাকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে বরগুনা সরকারি কলেজ ছাত্রদল।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের এ দাবি জানান ছাত্রদলের নেতারা।

 

সমাবেশে বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে জামায়াত নেতা শামীমের বক্তব্য অগ্রহণযোগ্য এবং কুরুচিপূর্ণ।

 

এ সময় তারা এ বক্তব্যের নিন্দা জানিয়ে ৩ দিনের মধ্যে শামীম আহসানকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

 

এর আগে, একই দাবিতে বরগুনার পাথরঘাটা ও বেতাগীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

গত ২৪ জানুয়ারি রাতে বরগুনার পাথরঘাটায় এক নির্বাচনী জনসভায় ডাকসু নিয়ে অশালীন মন্তব্য করেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও পাথরঘাটার কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম আহসান। তার ওই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

 

তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করে ঢাবি শিক্ষার্থীরা।

 

এ সময় জামায়াত নেতা শামীমের কুশপুত্তলিকা দাহ করেন তারা। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে শামীম আহসানের দলীয় পদ স্থগিত করার পাশাপাশি সব দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে বরগুনা জেলা জামায়েত ইসলামী।

 

মানববন্ধনের বক্তব্যে বরগুনার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আবু হানিফ বলেন, ‘শামীম আহসানের বক্তব্যের মাধ্যমে প্রকাশ পায় তারা স্বাধীনতা এবং বাংলাদেশ বিরোধী। তা না হলে আমাদের বোনদেরকে নিয়ে কিভাবে তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।

 

তিনি আরও বলেন, ‘ডাকসুর কারণেই বাংলাদেশ আজকে এই অবস্থানে পৌঁছেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। পরবর্তীতে যা সারা বাংলাদেশে ছড়িয়ে পরেছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দিয়েছেন জামায়াত নেতা শামীম আহসান। এছাড়াও তিনি একটি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। আমরা চাই আগামী তিনদিনের মধ্যে শামীমকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাবিল বলেন, ‘শামীম আহসান তার বক্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে কটূক্তি করেছেন। চব্বিশের রক্তক্ষয়ী আন্দোলনের পরেও আমাদের মানববন্ধন করতে হবে তা আমরা কখনও ভাবিনি। আমরা ভেবেছিলাম ভবিষ্যৎ বাংলাদেশ হবে একটি সম্প্রীতির বাংলাদেশ। আমরা যখন বরগুনায় বিভিন্ন সময়ে আন্দোলন করেছি তখন এই শামীম আহসানরা কোথায় ছিল? এখন তাদের এতো সাহস কোথা থেকে আসে?

 

তিনি আরও বলেন, ‘আমরা তিন দিনের সময় দিচ্ছি, এর মধ্যে শামীম আহসানকে গ্রেফতার করতে হবে। যদি এ সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network