1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমতলীতে খাল খননের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

আমতলীতে খাল খননের উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের জীনবুনিয়া নামের একটি খাল পুন:খননের উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার সকাল ১১ টায় খাল খননের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলীর ইউএনও মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। বিএডিসি বরগুনার সেচ বিভাগ এখালটি পুন:খননের উদ্যোগ নেয়।

 

জানা গেছে, আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের জীনবুনিয়া খালটি  পলি জমে ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে ওই গ্রামের প্রায় ২ হাজার কৃষক শুকনো মৌসুমে পানির অভাবে বোরোধানসহ বিভিন্ন ধরনের রবি ফসল চাষাবাদ করতে পারত না।

 

স্থানীয়দের আবেদনের   প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বরগুনার সেচ বিভাগ  স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় ৩৩ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে ২ কিলোমিটার দৈঘ্যের খালটি পুন:খননের উদ্যোগ নেয়। রবিবার সকাল ১১ টায় খালটি পুন:খননের  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৗধুরী।

 

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি বরগুনার সহকারী প্রকৌশলী মো. ইয়াকুব আলী, আমতলীর উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ। সভায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network