1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পাঠ্যবই বিক্রি করতে এসে আটক শিক্ষকসহ ২ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় দেশপ্রেমিকরা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে: জহির উদ্দিন স্বপন বরিশালে পাঠ্যবই বিক্রি করতে এসে আটক শিক্ষকসহ ২ বরিশালে সব ধরনের যানবাহন ও নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ‘সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে না’ বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০ বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থীর পাশে শেরেবাংলার পরিবার, সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এনপিপি প্রার্থী লালমোহনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাংবাদিক মতবিনিময় সভা বাকশিস সেলিম ভূঁইয়া’র নলছিটিতে বিএনপি’র ধানের শীষের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ গ্রহণ

বরিশালে পাঠ্যবই বিক্রি করতে এসে আটক শিক্ষকসহ ২

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতি‌বেদক: বরিশালে অষ্টম ও নবম শ্রেণির সরকারি পাঠ্যবই লাইব্রেরিতে বিক্রি করতে এসে এক শিক্ষকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর সদর রোডের অনামি লেনের একটি লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- শফিকুল ইসলাম (২৪) ও রুবেল খান (৩০)। শফিকুল ইসলাম সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সিংহেরকাঠী এলাকার শহিদুল ইসলামের ছেলে। অপরজন রুবেল খান সদর উপজেলার চর‌মোনাই ইউনিয়‌নের সাহেবেরহাট এলাকার নরকাঠী গ্রামের নুর ইসলাম খানের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

 

কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অষ্টম ও নবম শ্রেণির মোট ৩২৯টি পাঠ্যবই উদ্ধার করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বইগুলো কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network