1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে না’ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় দেশপ্রেমিকরা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে: জহির উদ্দিন স্বপন বরিশালে পাঠ্যবই বিক্রি করতে এসে আটক শিক্ষকসহ ২ বরিশালে সব ধরনের যানবাহন ও নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ‘সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে না’ বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০ বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থীর পাশে শেরেবাংলার পরিবার, সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এনপিপি প্রার্থী লালমোহনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাংবাদিক মতবিনিময় সভা বাকশিস সেলিম ভূঁইয়া’র নলছিটিতে বিএনপি’র ধানের শীষের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ গ্রহণ

‘সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে না’

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংবিধান অনুসরণ করে জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- তা নিশ্চিতে কাজ করবে সেনাবাহিনী।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বান্দ রোডস্থ এলজিইজি কার্যালয়ের সভা কক্ষে নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সেনাবাহিনীর বরিশাল মৎস্য প্রশিক্ষণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সৈকত।

 

মেজর সৈকত বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ও অনান্য বাহিনীকে সহয়তা প্রদান করে আইনশৃংখলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

 

 

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ সেনাবাহিনী কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে না।’

 

 

মেজর সৈকত আরও বলেন, ‘সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য সংবিধান অনুসরন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা- যাতে সকলে নিশ্চিন্তে, শান্তিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

 

বরিশালে শহর এলাকায় সার্বিক পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘স্থানীয় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত আছে সেনাবাহিনী।’ এসময় গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

মতবিনিময়ে মেজর রাকিব, ক্যাপ্টেন মেহেদী, লেফটেন্যান্ট শাফিনসহ বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network