1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনা-২ আসনে পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী নুরুল ইসলাম মনি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বরগুনা-২ আসনে পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী নুরুল ইসলাম মনি

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী লড়াই শেষে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে দেখা গেল রাজনৈতিক শিষ্টাচার ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থী নুরুল ইসলাম মনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী ডা. সুলতানের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ডা. সুলতানের বাসায় গিয়ে তাঁর সাথে কুশল বিনিময় করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

 

সাক্ষাৎকালে নুরুল ইসলাম মনি ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমরা দুই ভাই। আমাদের মধ্যে দীর্ঘ ৪০ বছরের পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং বাকি জীবনও তা অটুট থাকবে। রাজনীতি করতে গেলে ভোটের মাঠে অনেক সময় অনেক কথা বলতে হয়, তবে সেই অধ্যায় এখন শেষ। দল-মত নির্বিশেষে আমরা এখন ঐক্যবদ্ধভাবে এই আসনের উন্নয়নে কাজ করতে চাই।

 

বিজয়ী প্রার্থীর এমন মহানুভবতায় ইতিবাচক সাড়া দিয়ে ডা. সুলতান বলেন, “নির্বাচনে জয়-পরাজয় একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের এলাকাকে এগিয়ে নিয়ে যাব। তবে আমার অনুরোধ থাকবে, পাথরঘাটা ও বামনা এলাকার রাজনৈতিক কর্মীদের ওপর যেন বিশেষ খেয়াল রাখা হয়।

 

এদিকে, দুই নেতার এই সৌজন্য সাক্ষাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইন্টারনেটে কিছু নেতিবাচক মন্তব্য দেখা গেলেও বরগুনা-২ আসনের স্থানীয় সাধারণ ভোটাররা একে ইতিবাচক হিসেবেই দেখছেন। সচেতন মহলের মতে, এটি এলাকার ভ্রাতৃত্বপূর্ণ রাজনীতি ও একতার বার্তার প্রতীক হয়ে থাকবে।

উল্লেখ্য, পাথরঘাটা, বামনা ও বেতাগী—এই তিন উপজেলা নিয়ে গঠিত বরগুনা-২ আসনে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নুরুল ইসলাম মনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network