1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় তিনদিন ব্যাপী বইমেলা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বরগুনায় তিনদিন ব্যাপী বইমেলা

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও বরগুনা পৌরসভার সহযোগিতায় তিনদিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আতিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।

২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি বরগুনা কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে আয়োজিত এ বইমেলায় স্থানীয় লেখক, পুস্তক ব্যবসায়ী, গণগ্রন্থাগার, ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমি প্রভৃতি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network