1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমতলীতে মামলা করে বিপাকে পরিবার, বাদীকে অ্যাসিড নিক্ষেপের হুমকি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

আমতলীতে মামলা করে বিপাকে পরিবার, বাদীকে অ্যাসিড নিক্ষেপের হুমকি

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মামলা করে বিপাকে পড়েছেন জাকির হোসেন গাজী ও তার পরিবার। মামলা তুলে না নিলে প্রভাবশালী ইউসুফ মুসুল্লী ও তার লোকজনের মামলার বাদী নাজমাকে অ্যাসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিচ্ছে। মামলার বাদী মোসাঃ নাজমা বেগম এমন অভিযোগ করেন। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।

জানা গেছে, ২০২১ সালে জাকির হোসেন গাজী চালিতাবুনিয়া গ্রামের আজিজ মুসুল্লীর কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করেন। বসতবাড়ি নির্মাণের পর থেকেই ইউসুফ মুসুল্লী, আজিজ মুসুল্লী, দুলাল মুসুল্লী ও তার লোকজন জাকির হোসেন গাজী নানাভাবে হয়রানি করে আসছে।

জাকিরের অভিযোগ, তার বসতবাড়ি থেকে তাকে উচ্ছেদ করে ওই জমি দখল করতেই তারা একাধিকবার নির্যাতন করছে। এ পর্যন্ত দুই শতাধিক মুরগীসহ পালিন প্রাণী তারা বিষ খাইয়ে মেরে ফেলেছে। গত সোমবার জাকির হোসেন গাজীর পাঁচটি হাঁস আজিজ মুসুল্লীর ধান খেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আজিজ মুসুল্লী, ইউসুফ মুসুল্লী ও তাদের লোকজন জাকির হোসেন গাজী, তার ছেলে রাকিবুল ইসলাম গাজী ও স্ত্রী নাজমা বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জাকিরের আরো অভিযোগ, গত এক মাস আগে দুলাল মুসুল্লীর ভাইয়ের ছেলে রাব্বি ও আরিফ তাকে হত্যা করতে মোটর সাইকেল দিয়ে চাপা দেয় কিন্তু অল্পের জন্য তিনি রক্ষা পান। এছাড়াও, ইউসুফ মুসুল্লীর ছোট ভাই সৌদি প্রবাসী দুলাল মুসুল্লী সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকির গাজীর ছেলে রাকিবুলকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ঘটনায় বৃহস্পতিবার আহত জাকির হোসেন গাজীর স্ত্রী মোসাঃ নাজমা বেগম প্রভাবশালী ইউসুফ মুসুল্লীকে প্রধান আসামি করে পাঁচজনের নামে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান মামলাটি আমলে নিয়ে থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এ মামলা করে বিপাকে পড়েছেন মামলার বাদী মোসাঃ নাজমা বেগম। মামলা তুলে না নিলে তাকে অ্যাসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিচ্ছে ইউসুফ মুসুল্লী ও তার লোকজন। তাদের ভয়ে মামলা বাদী বাড়িতে যেতে পারছেন না এমন অভিযোগ বাদী নাজমার।

আহত জাকির হোসেন গাজী বলেন, বাড়ি দখল করতে ইউসুফ মুসুল্লী ও আজিজ মুসুল্লীর লোকজন আমাকে নানাভাবে হয়রানি করছে। গত পাঁচ বছরে আমাকে ও আমার পরিবারকে পাঁচবার মারধর করেছে। তাদের ভয়ে আমি ঠিকমতো বাড়িতে বসবাস করতে পারছি না। তিনি আরো বলেন, গত সোমবার আমাকে, আমার ছেলে ও আমার স্ত্রীকে হত্যা করতে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে।

মামলার বাদী মোসাঃ নাজমা বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, গরিবের কি কেউ নেই? মামলা করে আমি ও আমার পরিবার বিপাকে পড়েছি। মামলা তুলে না নিলে ইউসুফ মুসুল্লী ও তার লোকজন আমাকে অ্যাসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিচ্ছে। আমি পুলিশ প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে ইউসুফ মুসুল্লী মারধরের কথা স্বীকার করে বলেন, জাকিরের ছেলে রাকিবুল ইসলাম গাজী আমার চাচা আজিজ মুসুল্লীকে মারধর করছে। তাই আমি তাকে দু-চারটি চর-থাপ্পড় মেরেছি। তবে তিনি অ্যাসিড মেরে ঝলসে দেয়ার হুমকির কথা অস্বীকার করেছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, যথাযথ চিকিৎসা দিয়ে আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, বিষয়টি জানি। আদালতের নথিপত্র পাইনি। নথিপত্র পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network