1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র মাহে রমজান আমাদের অন্তর পরিশুদ্ধ করার শিক্ষা নিয়ে এসেছে -ছারছীনার পীর লালমোহনে শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে পবিত্র কুরআন বিতরণ নাজিরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল স্বাধীনতার ৫৫ বছর পর মরণোত্তর রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন রাজবন্দি বরিশালের এম এ জলিলে নিয়মিত অফিস না করায় বিসিসির গ্রাহকদের চরম ভোগান্তি বরিশালে জাতীয় পাট দিবস উদযাপন বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর বরগুনায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা অনুষ্ঠিত

বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রান্ত মণ্ডল নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদীর উত্তর পাশের শেখ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত প্রান্ত মণ্ডল বরগুনার পাথরঘাটার রূপধন এলাকার বাসিন্দা পুলিন মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওই সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলে করে বরিশালে যাচ্ছিলেন।

পথে বরিশালের ইচলাদী পৌঁছালে অজ্ঞাতপরিচয় একটি যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন প্রান্ত মণ্ডল।

পুলিশ তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network