1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে পবিত্র কুরআন বিতরণ নাজিরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল স্বাধীনতার ৫৫ বছর পর মরণোত্তর রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন রাজবন্দি বরিশালের এম এ জলিলে নিয়মিত অফিস না করায় বিসিসির গ্রাহকদের চরম ভোগান্তি বরিশালে জাতীয় পাট দিবস উদযাপন বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর বরগুনায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা অনুষ্ঠিত নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার : বরগুনার ৩৭ জেলে আটক ৯ মার্চ থেকে বরিশালের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, থানায় জিডি ঠিকাদারের

মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

উজিরপুর প্রতিনিধিঃ ২৫ মার্চ গনহত্যা দিবস,২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন করা হবে এবং প্রধান অতিথি হিসেবে বরিশাল-২(উজিরপুর- বানারীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু মহোদয় উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্ককিত,সফল ও সাফল্য মন্ডিত করবেন।

 

তাই ব্যপক আয়োজনের মধ্য দিয়ে যথাযথভাবে গনহত্যা দিবস,মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে” উজিরপুরে প্রস্তুতিমূলক সভায় এ ঘোষণা দেন মানবিক ও দক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

 

৩ মার্চ বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার,

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক আঃ মোতালেব হাওলাদার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম,উজিরপুর মডেল থানার ওসি তদন্ত,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা৷ কর্মচারীগন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network