1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে পবিত্র কুরআন বিতরণ নাজিরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল স্বাধীনতার ৫৫ বছর পর মরণোত্তর রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন রাজবন্দি বরিশালের এম এ জলিলে নিয়মিত অফিস না করায় বিসিসির গ্রাহকদের চরম ভোগান্তি বরিশালে জাতীয় পাট দিবস উদযাপন বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর বরগুনায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা অনুষ্ঠিত নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার : বরগুনার ৩৭ জেলে আটক ৯ মার্চ থেকে বরিশালের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, থানায় জিডি ঠিকাদারের

বাকেরগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন মাদক কারবারি ও মাদকসেবীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন স্থানে বুধবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন কলসকাঠী ইউনিয়নের মো: মকবুল সিকদার, কামরুল ইসলাম, রাসেল সিকদার, নাজমুল হাওলাদার, মো: রমজান হাওলাদার এবং ভরপাশা ইউনিয়নের আমির হোসেন ও পৌর এলাকার ১ নং ওয়ার্ডের মিঠু হাওলাদার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মাদক মামলায় গ্রেফতারকৃত ৭ জনকে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৩ মাসের জেল প্রদান করেন। বৃহস্পতিবার আজ গ্রপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network