1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট বনের কাঠে সাবার ভোলার পরিবেশ: নেপথ্যে প্রশাসনের যোগসাজশ! ভাণ্ডারিয়ায় শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় পৌঁছেনি ত্রাণের চাল, চরম সংকটে ২৫০০ জেলে পরিবার বরিশালে স্টিমার, বিমান ও রেল সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি বরিশালে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে আড্ডায় নিষেধাজ্ঞা বরিশালে বিএনএনআরসির উদ্যোগে সিএসওদের দক্ষতা উন্নয়ন কর্মশালা বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির বরিশালে বেতন-বোনাস না পাওয়ায় কর্মবিরতি : নগরের মোড়ে মোড়ে ময়লার স্তূপ বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: গণঅধিকার পরিষদ (জিওপি)-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সৈয়দ মাহবুবুর রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

দলটির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে সৈয়দ মাহবুবুর রহমান সংগঠনের দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network