1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় ১৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বরগুনায় ১৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ইফতেখার শাহীন, বরগুনা॥ বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার সকা ল আনুমানিক ১১টায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া কড়ইতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশ এর বরগুনা জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢলুয়া কড়ইতলা হাজি বাড়ির সামনে বরগুনা-পরীরখাল সড়ক থেকে মো. রিয়াজুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা। আটককৃত রিয়াজুল ইসলাম সদর উপজেলার এম বালিয়াতলী ইনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

অভিযানটি পরিচালিত হয় বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা-এর দিকনির্দেশনায়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ডিবির একটি টিম এ অভিযান চালায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network