1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাথরঘাটায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার: দাফন ফেলে মায়ের পলায়নে বাড়ছে রহস্য - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার: দাফন ফেলে মায়ের পলায়নে বাড়ছে রহস্য

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় মারিয়া (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের সময় তার মায়ের হঠাৎ পালিয়ে যাওয়ার ঘটনাও এলাকাজুড়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায়। নিহত মারিয়া কালোমেঘা ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত নাসির তালুকদারের মেয়ে। তিনি তার মা নাসিমা বেগমের সঙ্গে পৌর শহরের শাহু আলম মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় মারিয়া তার মাকে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য দোকানে পাঠান। এ সময় বাসার সামনের বারান্দায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরে নাসিমা বেগম বাসায় ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তবে মেয়ের মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করে নাসিমা বেগম দাবি করেন, রুহুল আমিন নামে এক যুবকের সঙ্গে মারিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরে কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে বলেও অভিযোগ তার।

খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতেই লাশ পাথরঘাটায় এনে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। তবে দাফনের সময় কবরস্থান থেকে হঠাৎ করে মারিয়ার মা নাসিমা বেগম সবার অগোচরে পালিয়ে যান।

পরে পুলিশ তাকে খুঁজে না পেয়ে লাশ থানায় নিয়ে যায়। পরদিন বুধবার (১৫ এপ্রিল) সকালে পুলিশ নাসিমা বেগমকে উদ্ধার করে পুনরায় কবরস্থানে এনে মারিয়ার দাফন সম্পন্ন করে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এনামুল হক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়দের দাবি, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network