1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমতলীতে জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেলো দেশের একমাত্র কৃষি রেডিও - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

আমতলীতে জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেলো দেশের একমাত্র কৃষি রেডিও

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি সংকটের কারণে আমতলী উপজেলা তথা দক্ষিণ উপকূল বেষ্টিত জনপথের একমাত্র জনপ্রিয় কৃষি রেডিও বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

গত ১ এপ্রিল কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ির পরিচালক মো. মশীহুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

 

এ খবর ছড়িয়ে পড়লে উপকূলের অন্তত পাঁচ লক্ষাধিক শ্রোতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কর্তৃপক্ষ বলছে, জ্বালানি সংকট শেষ হলে পুনরায় চালু করা হবে।

বাংলাদেশের একমাত্র কৃষি রেডিও বন্ধ ঘোষণা করার পর বিপাকে পড়েছেন কৃষক, জেলে, শ্রমজীবী ও সাধারণ মানুষ। আবহাওয়ার পূর্বাভাস, গুরুত্বপূর্ণ তথ্য ও বিনোদন থেকে বঞ্চিত উপকূলের জেলে, কৃষকসহ অন্তত পাঁচ লক্ষাধিক মানুষ। তারা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।

 

২০১২ সালের ১ জানুয়ারি আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি রেডিও ৯৮.৮ এফএম শুরু হয়। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে কৃষি রেডিও শুরু হলেও অল্প দিনের মধ্যে কৃষক, জেলে ও উপকূলের সাধারণ মানুষের প্রাণের প্রতিষ্ঠান হয়ে ওঠে। সরকার কৃষি রেডিওর কার্যক্রম সম্প্রসারণে জমি এবং দ্বিতল পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেয়। নিজস্ব জমিতে ২০২৩ সালে দ্বিতল পাকা ভবন ও বাউন্ডারি নির্মাণ কাজ শেষ হয়। উপকূলীয় জেলা বরগুনা, পটুয়াখালীর অধিকাংশ এলাকার মানুষ কৃষি রেডিও সুফল ভোগ করে আসছে। জেলে ও কৃষকরা আবহাওয়ার পূর্বাভাস, সচেতনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতেন।

 

কৃষি রেডিওর দেওয়া আবহাওয়ার পূর্বাভাসের ওপর নির্ভর করে কৃষকরা কৃষি জমি চাষাবাদ ও জেলেরা নদী ও সাগরে মাছ শিকার করতে যেতেন।

 

দ্রুত এ কৃষি রেডিও চালু করে পুনরায় সম্প্রচারের দাবি জানান ভুক্তভোগীরা।

 

সমাজকর্মী জোসেফ মাহতাপ বলেন, উপকূলের দুটি জেলা বরগুনা-পটুয়াখালীর সাধারণ জেলে ও কৃষকরা বিপাকে পড়েছেন, জনদুর্ভোগ বিবেচনায় কর্তৃপক্ষ কৃষি রেডিও পুনরায় চালুর উদ্যোগ নেবেন।

 

সিনিয়র সাংবাদিক অ্যাড. শাহাবুদ্দিন পান্না বলেন, কৃষি রেডিও বন্ধ হওয়ায় দক্ষিণ উপকূলবেষ্টিত জনপথের লক্ষাধিক মানুষ তথ্য সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এটি দ্রুত খুলে দেওয়ার দাবিও জানান তিনি।

 

আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা (অঃদাঃ) শেখ হাবিবুর রহমান জানান, বৈশ্বিক কারণে কৃষি তথ্য সার্ভিস কর্তৃপক্ষ কৃষি রেডিও সাময়িকভাবে বন্ধ করেছে। জ্বালানি সংকট শেষ হলে পুনরায় চালু করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network