ইফতেখার শাহীন, বরগুনা॥ “ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় আয়োজিত “নতুন কুঁঁড়ি স্পোর্টস-২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বরগুনা স্টেডিয়ামে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় আমতলী উপজেলা ও বরগুনা পৌরসভার (বালিকা) দল অংশ নিয়ে বরগুনা পৌরসভা আমতলী উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ( বালক) বরগুনা পৌরসভা বেতাগী উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বালক বালিকার ৮ টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ দের মাঝে পুরস্কার বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ্ধসঢ়; তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ, রাজনৈতিক নের্তৃবৃন্দ, জেলা ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও সাংবাদিকবৃন্দ। ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টসএ জেলায় মোট ১২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে।
জেলা থেকে ১৭০ জন ছেলেমেয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।