1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় জেন্ডার সংবেদনশীল ও গ্রাম আদালত ‘রেডিও উৎসব’ অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক : সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর, অনিয়মের অভিযোগ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

বরগুনায় জেন্ডার সংবেদনশীল ও গ্রাম আদালত ‘রেডিও উৎসব’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এ প্রতিপাদ্যে জেলায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত ‘রেডিও উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের ‘সুবর্নজয়ন্তী’ হল রুমে এ ‘রেডিও উৎসব’ অনুষ্ঠিত হয়।

 

কমিউনিটি রেডিও লোকবেতারের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে জেলা প্রশাসক তাছলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে ‘রেডিও উসবে’র উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ।

 

সভা পরিচালনা করেন কমিউনিটি রেডিও লোকবেতার এর পরিচালক মনির হোসেন কামাল।

 

‘রেডিও উৎসবে’ বিষয় ভিত্তিক উপস্থাপন করেন- গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ের বরগুনা ও পটুয়াখালী জেলা সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম।

 

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগেতা অনুষ্ঠিত হয়। কুইজে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

 

গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network