1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল অর্থ সংকটে থমকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন ভিসি হঠানোর মিশন সফল? আন্দোলনের পর ইউজিসি নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ২ বরিশাল বিভাগের সেরা ইমাম নির্বাচিত লালমোহনের হাফেজ নুরনবী দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা ভাণ্ডারিয়ায় নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি জেলায় বসবাসরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন সন্ধ্যার পর শহরের ফায়াডরমোড়স্থ একটু চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদল নেতা জিএম আব্দুস সবুর কামরুল, ঝালকাঠি সদর থানার সাবেক অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ, জেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ সাইফুর রহমান, শিক্ষক মোঃ সালাউদ্দিন প্রমুখ।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি মিলন মেলায় পরিণত হয়। একে অপরের সাথে পরিচয় ও কুশালাদি বিনিময় করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সদস্যদের মধ্যে আলোকপাত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network