1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জামিন পেলেন বানারীপাড়ার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা  - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী কলাপাড়ায় দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা

জামিন পেলেন বানারীপাড়ার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা 

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের  বিচারক মোঃ নাহিদ ইসলাম শুনানী শেষে  তাকে জামিন দেন।
প্রসঙ্গত, শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে কোন মামলার আসামী না হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার করে  পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে  তাকে   বরিশালে আদালতে পাঠানো হয়।
এদিন ( রোববার) বিকালে  বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিনের আবেদন করলে বিচারক মোঃ নাহিদ ইসলাম ১০ জুন জামিন শুনানীর দিন ধার্য্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ধার্য্য তারিখ ১০ জুন ( বুধবার) শুনানী শেষে তাকে জামিন দেওয়া হয়।  উল্লেখ্য  বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশ বরণ্যে সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।
 বানারীপাড়া পৌরসভার তিন বারের সাবেক জননন্দিত মেয়র ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় বর্ষিয়ান রাজনীতিক গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে রাজনৈতিক হয়রাণিমূলক মামলায় গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রায় ৮০ বছর বয়সী একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়রকে গভীর রাতে গ্রেপ্তার করে হয়রাণিমূলক মামলায় আসামী করার ঘটনায় দলমত নির্বিশেষে বানারীপাড়ার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং নিঃশর্ত মুক্তির দাবি ওঠে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network