1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী

উজিরপুরে নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১০ জুন) সকাল ১০টায় উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ডা. আয়নাল হোসেন মৃধার বাড়িতে জাতীয় মহিলা সংস্থা, উজিরপুর শাখার উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।

 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার উপজেলা চেয়ারম্যান মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা তথ্য ও যোগাযোগ কর্মকর্তা মোহাম্মদ মিরাজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম।

বক্তারা বলেন, নারীকে তার অধিকার ও আইনগত সুরক্ষা সম্পর্কে সচেতন হতে হবে। একই সঙ্গে পরিবার ও সমাজে নিজের অবস্থান সুদৃঢ় করতে আত্মকর্মসংস্থানের দিকে গুরুত্ব দিতে হবে। তারা বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচকরা আরও বলেন, নারীদের বিভিন্ন কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। পাশাপাশি গৃহপালিত পশু-পাখি পালন, ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম এবং অন্যান্য আয়বর্ধক কাজে সম্পৃক্ত হয়ে পরিবারে অর্থনৈতিক অবদান রাখার পাশাপাশি সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

 

উঠান বৈঠকে বামরাইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৫০ জন নারী ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

 

অংশগ্রহণকারীরা নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচির ধারাবাহিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network