1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাথরঘাটায় যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

পাথরঘাটায় যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধসংলগ্ন রাস্তার পাশ নিজ বাড়ির সামনে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিজানুর পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে রিকশাচালক মিজানুর রহমান বাড়িতে যান। পরে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। এরপর সকালে বাড়ির সামনে মিজানুরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের খবর দেন তারা।

 

তবে মিজানুর রহমান রাতের কোনো এক সময় ঘর থেকে বের হয়েছেন তা পরিবারের সদস্যরা কেউ টের পাননি। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।

 

এ তথ্য নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network