1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী কলাপাড়ায় দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা

বরিশালে দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে মোট ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

 

শনিবার (১৩ জুন) দুপুরে বরিশাল সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই ধরনের সহায়তা কর্মসূচিতে অংশ নিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

 

তিনি আরও বলেন, এই সহায়তা হয়তো সব সমস্যার স্থায়ী সমাধান নয়, তবে এটি কঠিন সময়ে মানুষের জীবনে কিছুটা স্বস্তি এনে দেবে বলে আমি বিশ্বাস করি।

 

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে এমপি সরওয়ার বলেন, ‘‘সরকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ ধরনের চেক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘প্রাপ্ত অর্থ সঠিক ও উৎপাদনশীল কাজে ব্যবহার করতে হবে। পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করে স্বনির্ভর হওয়ার দিকে মনোযোগী হতে হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন।

 

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network