1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মানহানি মামলায় আটক মিলন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী কলাপাড়ায় দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা

বরিশালে মানহানি মামলায় আটক মিলন

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

বরিশাল সদর প্রতিনিধি: বরিশাল সদর উপজেলার ৯ নং টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মিলন হাং (পিতা: মোঃ কাঞ্চন আলী হাং) কে বন্দর থানা পুলিশ একটি মানহানি মামলায় আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার এক ভদ্রলোককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও টাকা দাবি করার অভিযোগে ওই ব্যক্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এরই প্রেক্ষিতে দায়ের করা মামলায় গত রাতে তাকে আটক করা হয়।

এদিকে এলাকায় সরেজমিনে গিয়ে একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, মিলন হাংয়ের বিরুদ্ধে বিগত দিনে চুরি, ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নানা অপকর্মের সঙ্গে জড়িত।

আরো জানা যায়, ২০০৫ সালে বরিশাল ও ভোলার নৌপথে ট্রলার ডাকাতির একটি মামলায় তার নাম আসে এবং ওই মামলায় তিনি ৬ মাস কারাভোগ করেন। এছাড়াও একই এলাকার কালাম হাওলাদার ও মামুন খানের গরু চুরির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও এলাকাবাসী জানান।

এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, “মিলন হাং এলাকায় থাকলে আমরা আতঙ্কে থাকি। কখন কার গরু, ছাগল বা অন্য কোনো সম্পদ চুরি হয় তা নিয়ে দুশ্চিন্তায় থাকি।”

তাদের আরও অভিযোগ, এলাকায় মাদক ছড়িয়ে দেওয়ার পেছনেও তার ভূমিকা রয়েছে বলে তারা মনে করেন। এলাকাবাসীর দাবি, তার বিরুদ্ধে থাকা সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে বন্দর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, “মামলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে পূর্বের কোনো অভিযোগ বা মামলা থাকলে সেগুলোও যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network