1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ১৩ ব্যারেলে চিংড়ির রেণুপোনা জব্দ, নদীতে অবমুক্ত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী

বরিশালে ১৩ ব্যারেলে চিংড়ির রেণুপোনা জব্দ, নদীতে অবমুক্ত

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে পাচারকালে বরিশালে ১৩টি ব্যারেলে ভর্তি প্রায় ৩ লাখ পিস গলদা চিংড়ির রেণুপোনা জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

রোববার (১৪ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বরিশালের দোয়ারিকা-শিকারপুর সেতুর টোল প্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই রেণুপোনা জব্দ করা হয়। পরে আজ সোমবার (১৫ জুন) বেলা ১২টায় জব্দকৃত রেণুপোনাগুলো বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

মৎস্য বিভাগ ও এনএসআই সূত্রে জানা গেছে, ভোলা থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ চিংড়ির রেণুপোনা অবৈধভাবে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দোয়ারিকা-শিকারপুর সেতুর টোল প্লাজায় অবস্থান নেন এনএসআই সদস্যরা। রাত পৌনে ৩টার দিকে সন্দেহভাজন ট্রাকটি টোল প্লাজায় পৌঁছালে সেটিকে থামার সংকেত দেওয়া হয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা ৬-৭ জন শ্রমিক গাড়িটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে পানির ১৩টি ব্যারেল ভর্তি ৩ লাখ পিস গলদা চিংড়ির রেণুপোনা উদ্ধার করা হয়।

মৎস্য বিভাগ জানিয়েছে, জব্দকৃত চিংড়ির রেণুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে এগুলো কীর্তনখোলা নদীতে ছেড়ে দেওয়া হয়।

বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ভোলা থেকে পাচারকালে এই রেণুপোনাগুলো জব্দ করা হয়। সোমবার দুপুরে এগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network