1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে ব্র্যাকের হাঁস-মুরগি বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী

বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে ব্র্যাকের হাঁস-মুরগি বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: কিশোরীদের আর্থিক স্বাবলম্বিতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি। সোমবার (১৫ জুন) ব্র্যাকের বরিশাল-০২ অঞ্চলের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১৬ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সাউথ ডিভিশনের বরিশাল-০২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) পাপড়ি বাড়ৈ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি), উপজেলা হিসাব ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপকসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা।
এ কর্মসূচির আওতায় প্রত্যেক কিশোরীকে ২০টি করে হাঁস-মুরগির বাচ্চা প্রদান করা হয়। পাশাপাশি এসব হাঁস-মুরগির প্রাথমিক খাদ্য ব্যয়ের জন্য প্রত্যেককে ৩ হাজার ২৬৮ টাকা করে নগদ সহায়তাও দেওয়া হয়েছে।
ব্র্যাক কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক পরিবারের কিশোরীরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। একই সঙ্গে তাদের দক্ষতা বৃদ্ধি ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়বে, যা ভবিষ্যতে আর্থিক স্বচ্ছলতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network