1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির পর বিএনপির ২ নেতার সাংগঠনিক পদ স্থগিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী কলাপাড়ায় দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা

বরিশালে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির পর বিএনপির ২ নেতার সাংগঠনিক পদ স্থগিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে গণপিটুনির ঘটনার পর বিএনপির দুই নেতার সব সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের দলীয় কার্যক্রমে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৬ জুন) সকালে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দলীয় প্যাডে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

 

নোটিশে বলা হয়, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের দলের সব সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

এতে আরও বলা হয়, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা দলের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

 

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এর আগে গত সোমবার (১৫ জুন) রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হন জাকির মোল্লা ও আব্দুর রাজ্জাক। পরে স্থানীয়ভাবে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network