1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আইসিটির বিচারপতির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জে ধর্ষণ মামলা, ওসির ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ: নয়ন ট্রাকের চাকায় পিষ্ট পা, অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে আশরাফুলের সাতলায় ঘের নিয়ে দ্বন্দ্ব: চুরির অপবাদে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, প্রতিবাদে বিক্ষোভ ভোলায় চাদাঁবাজি ও হত্যাচষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৪জন কারাগারে  বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২ ঠাকুরগাঁওয়ে লক্ষাধিক ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস।

 

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে ক্যাম্পাসে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

 

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মিছিলের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আর্জেন্টিনার জাতীয় পতাকা,জার্সি, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশহরণকারী আর্জেন্টাইন সমর্থক শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

 

এই শোভাযাত্রায় আর্জেন্টিনা সাপোর্টারস এসোসিয়েশনের সভাপতি জাবের আকন বলেন আর্জেন্টিনা সমর্থকরা শুধু আর্জেন্টিনা সাপোর্ট করে না তারা এই দলকে ভালোবাসা এবং আবেগ দিয়ে উপলব্ধি করে। তিনি বলেন আর্জেন্টিনা সবার সেরা দল তারা ২০২২ এ তা প্রমাণ করেছে এবং এই জয়ের ধারা তারা এবারও অব্যাহতি রাখবে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠী সব সময় তাদের সাথে ছিলাম আছি এবং থাকব। এবারের বিশ্বকাপ আসরে আর্জেন্টিনা আরো শক্তিশালী দ্বারা এবার বিশ্বকাপ আবারও উঁচিয়ে ধরবে।

 

এছাড়াও ববি শিক্ষার্থী ও আর্জেন্টাইন সমর্থক অমিও বলেন, আমি যে জার্সি পড়েছি এটা আর কিছুদিন পর আর গায়ে জড়াতে পারব না। কারণ এই জার্সিতে থ্রি স্টার কিছুদিন পর আমাদের এই জার্সিতে আরো একটা স্টার বেড়ে যাবে। আমরা এই আর্জেন্টিনা দলকে নিয়ে অনেক আশাবাদী। এই দল আমাদের হতাশ করবে না।

 

শোভাযাত্রা শেষে সমর্থকদের মধ্যে বিশ্বকাপকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও খেলাধুলার ইতিবাচক সংস্কৃতি ছড়িয়ে দিতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network