1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় সিভিল সার্জনের নির্দেশে চিকিৎসকদের বিজ্ঞাপন প্রচারে মাইকিং নিষিদ্ধ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বরগুনায় সিভিল সার্জনের নির্দেশে চিকিৎসকদের বিজ্ঞাপন প্রচারে মাইকিং নিষিদ্ধ

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনা জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে চিকিৎসকদের রোগী দেখার বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

 

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের প্রচারণা বন্ধ রাখতে বলা হয়েছে।

 

সম্প্রতি বরগুনার সিভিল সার্জনের কার্যালয় থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

 

নোটিশে বলা হয়েছে, চলতি জুন মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসকের রোগী দেখার সময়সূচি বা সেবা সংক্রান্ত বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালাতে পারবে না।

 

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্য করে কোনো প্রতিষ্ঠান মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে জারি করা নোটিশে জেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ স্বাক্ষরিত নোটিশের অনুলিপি পরিচালক (স্বাস্থ্য), বরিশাল বিভাগ; জেলা প্রশাসক; পুলিশ সুপার; জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

 

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসাসেবা সংক্রান্ত প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

 

নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network