1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ: নয়ন ট্রাকের চাকায় পিষ্ট পা, অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে আশরাফুলের সাতলায় ঘের নিয়ে দ্বন্দ্ব: চুরির অপবাদে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, প্রতিবাদে বিক্ষোভ ভোলায় চাদাঁবাজি ও হত্যাচষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৪জন কারাগারে  বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২ ঠাকুরগাঁওয়ে লক্ষাধিক ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতিসহ গ্রেফতার ৩ বরিশালে জলে ভাসা ‘মান্তা সম্প্রদায়ের’ জন্য হচ্ছে কবরস্থান

বরিশালে ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে এক মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক ছিলেন এক আসামি। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আল আমিন (৩৫) উপজেলার চরাদি ইউনিয়নের চরাদি গ্রামের ফারুক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, একটি চেক জালিয়াতি মামলায় আদালত আল আমিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, আল আমিন ছয় মাস ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network