1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের অর্থদাতা মামুনসহ গ্রেফতার ২ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সেবা সংঘ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন কাঁঠালিয়ায় খেলাধুলা কেন্দ্রিক বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ: ইউএনও’র কাছে বিচারের দাবি রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ রহমতপুরের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন খান ‘বান্ধবীকে’ বিয়ের আশায় নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, অপারেশনের পর যুবতীর মৃত্যু রিকশা চালিয়ে সংসার চালানো রাহেলার যাত্রী হলেন বরিশালের বিসিসি প্রশাসক ও ইউএনও কালিহাতায় ৩০ বছর পরে জমি দখল পেলো প্রকৃত ভূমি মালিকরা  বাবুগঞ্জে নির্যাতিত ও দুস্থ নারী-শিশুদের মাঝে অনুদানের চেক বিতরণ চরফ্যাশনে ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক 

নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের অর্থদাতা মামুনসহ গ্রেফতার ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে সন্দিগ্ধ আ’লীগের অর্থ দাতা হিসেবে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (২৩ জুন) রাত ১টা ৩৫ মিনিটে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ঝালকাঠি সোপর্দ করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, তিমিরকাঠী এলাকার রুস্তুম আলী হাওলাদারের ছেলে মোঃ মামুন হাওলাদার (মামুন মেকার) (৪২) এবং বরিশাল নগরীর গ্যাসটারবাইন এলাকার গোলাম মোস্তফা হাওলাদারের ছেলে মোঃ সোহাগ হাওলাদার (৩৮)।

 

পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার মামলা নং-০৮, জিআর-১০০/২০২৬, তারিখ ৯ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।

 

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ জুন সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ সেতুর দক্ষিণ পাশে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে খয়রাবাদ সেতু অতিক্রম করে ঝালকাঠি প্রবেশ সীমানা গেট এলাকায় গিয়ে শেষ হয়।

 

পুলিশ দাবি করেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন গলি পথে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত দুইজনসহ এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে।

 

আদালতে দাখিল করা প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেফতারকৃত দুইজন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মী-সমর্থক ও দলের অর্থদাতা হিসেবে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সম্ভাবনা বিবেচনায় তাদের জেলহাজতে আটক রাখা প্রয়োজন বলে আবেদন করা হয়েছে।

 

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে, এবং মামলার তদন্ত এখনো অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network