1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাজাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে চাচি শ্বাশুড়ি আর দেবরের মারধর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মুলাদীতে হামলার ২৬ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা ও পুলিশ মোতায়েন ভিসির জোরালো দাবিতে ববির সংকট নিরসনে আশ্বাস শিক্ষামন্ত্রীর নেছারাবাদে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির উদ্বোধন, চারা-বীজ ও সার বিতরণ রাজাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে চাচি শ্বাশুড়ি আর দেবরের মারধর নলছিটিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চরফ্যাশনে কাঁচা রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ গৌরনদীতে প্রাণ ফিরবে কবে টরকী-বাশাইল খালে? হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু ববি কর্মকর্তার ভুয়া পিএইচডির সংবাদ প্রকাশের পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত ২০

রাজাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে চাচি শ্বাশুড়ি আর দেবরের মারধর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে সবজি গাছ কাটাকে কেন্দ্র করে গৃহবধূ এবং তার শাশুড়ির ওপর মারধরের অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মনোহরপুর গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী মায়া ইসলাম এবং তার শাশুড়ি আয়েশা বেগম। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ভুক্তভোগী মায়া ইসলাম অভিযোগ করে বলেন, তাদের ঘরের সামনে থাকা চিচিংগা ও কাকরোল জাতের সবজি গাছ কাটতে আসে চাচাতো দেবর ফাহিম এবং চাচি শাশুড়ি ফাতেমা। এ সময় তিনি বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

 

একপর্যায়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার শাশুড়ি আয়েশা বেগমকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আইনী সহয়তার জন্য ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানায় পরে পুলিশ আসলে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।  তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফাহিম।

 

মুঠোফোনে তিনি বলেন, ডেউয়া পাড়া নিয়ে মায়া ইসলাম ও আয়েশা বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তবে কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network