1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৫৮ হাজার শিশু - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ফল উৎপাদনে তরমুজের একক আধিপত্য আগৈলঝাড়ায় হাতের স্পর্শে উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং বরিশালে বাসার বেডরুমের এসি থেকে ৪টি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার কলাপাড়ায় ভার্মি কম্পোস্টের বাজার সম্প্রসারণ বিষয়ক সমন্বয় সভা জনগণের ভালোবাসাই নেতৃত্বের মূল শক্তি : নুরুল হক বদলির জন্য জায়গামতো ৮-১০ লাখ টাকা দিতে হয় : তালতলীর প্রকৌশলীর অডিও ফাঁস, তোলপাড় সন্ধ্যা নদীর ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৫৮ হাজার শিশু

বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৫৮ হাজার শিশু

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ বছর বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে ৩০ টি ওয়ার্ডে ৫৮ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

‎আজ রোববার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর পলাশপুর এলাকার দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাড.বিলকিস আক্তার জাহান শিরীন।

 

সকাল থেকেই টিকাদান কেন্দ্রগুলোতে শিশুকে নিয়ে অভিভাবকদের ভিড় দেখা গেছে। ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের খাওয়াতে পেরে খুশি আগতরা।

 

‎বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪৯ হাজার ৭৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম পালনে নগরীতে ২২০ টি কেন্দ্রের নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭ টি ভ্রাম্যমাণ কেন্দ্র রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে মোট ১৮ টি প্রতিষ্ঠানে ৫০০ জন করে কর্মী অংশগ্রহণ করবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্রগুলো খোলা থাকবে।

 

‎এছাড়া বরিশাল জেলায় ৩ লাখ ২ হাজার ৮৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বরিশালের ১০ উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২ হাজার ৯৭ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network