1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে বিএনপির মিছিলে হামলা, ব্যাপক ভাঙচুর - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ফল উৎপাদনে তরমুজের একক আধিপত্য আগৈলঝাড়ায় হাতের স্পর্শে উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং বরিশালে বাসার বেডরুমের এসি থেকে ৪টি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার কলাপাড়ায় ভার্মি কম্পোস্টের বাজার সম্প্রসারণ বিষয়ক সমন্বয় সভা জনগণের ভালোবাসাই নেতৃত্বের মূল শক্তি : নুরুল হক বদলির জন্য জায়গামতো ৮-১০ লাখ টাকা দিতে হয় : তালতলীর প্রকৌশলীর অডিও ফাঁস, তোলপাড় সন্ধ্যা নদীর ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৫৮ হাজার শিশু

বাউফলে বিএনপির মিছিলে হামলা, ব্যাপক ভাঙচুর

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফলে বিএনপির উদ্যোগে আয়োজিত একটি মোটরসাইকেল বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। পাশাপাশি ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

 

শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০) গুরুতর আহত হন। তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা, কালাইয়া বন্দর বেইলী ব্রিজ অতিক্রম করে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালায়।

 

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। তার দাবি, হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং তাদের সমর্থক।

 

ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন।

 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network