1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় ওয়ারিশি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড শ্রেষ্ঠ হজ গাইডের সম্মাননা পেলেন পটুয়াখালীর মো. আব্দুল হালিম গাজী কাঠালিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্ব শুরু উজিরপুরে গভীর রাতে দোকানিদের হয়রানির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ “দূর্ণীতির সাতকাহন” পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শত অভিযোগ  লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক

ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা এবং বিভিন্ন সরকারি দপ্তর ও কল-কারখানার প্রতিনিধিরা।

সভায় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশু শ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের সম্পৃক্ততা বন্ধ, শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

শিশু শ্রমমুক্ত সমাজ গঠনে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রম সংশ্লিষ্ট সংস্থা এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

ঝালকাঠি জেলা প্রশাসন এবং বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network