1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে ৬৭ উপকারভোগীর মাঝে সহায়তার চেক ও খাবার বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
মির্জাগঞ্জে বিএনপির উদ্যোগে বাজেট সম্পর্কিত মতবিনিময় ববি’র ছাত্র হাসানের বিসিএসে হ্যাটট্রিক জয় বরিশালের নদী ভাঙনরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ ছয় লেন মহাসড়ক নির্মাণের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ : এমপি মজিবর রহমান সরোয়া কুয়াকাটা সৈকত রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত পটুয়াখালীতে ৬৭ উপকারভোগীর মাঝে সহায়তার চেক ও খাবার বিতরণ প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি : তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে ৬৭ উপকারভোগীর মাঝে সহায়তার চেক ও খাবার বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলার গলাচিপা উপজেলায় দুরারোগ্য রোগে আক্রান্ত, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

 

আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপজেলার ৬৭ জন উপকারভোগীর হাতে এ চেক ও শুকনো খাবার তুলে দেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মারিয়া আক্তার নুর, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. সৈয়দউজ্জামান, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উজ্জামান।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও সামাজিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তারা মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network