1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
মির্জাগঞ্জে বিএনপির উদ্যোগে বাজেট সম্পর্কিত মতবিনিময় ববি’র ছাত্র হাসানের বিসিএসে হ্যাটট্রিক জয় বরিশালের নদী ভাঙনরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ ছয় লেন মহাসড়ক নির্মাণের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ : এমপি মজিবর রহমান সরোয়া কুয়াকাটা সৈকত রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত পটুয়াখালীতে ৬৭ উপকারভোগীর মাঝে সহায়তার চেক ও খাবার বিতরণ প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি : তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় প্রকাশ্যে ছুরিকাঘাতে মো. ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজছাত্রের হত্যাকারী আব্দুল্লাহ আল মানিকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

 

শনিবার সকালে লালমোহন থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন ও সহপাঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবোরধ করে আধাঘন্টার মতো বিক্ষোভ করা হয়।

এ সময় বক্তারা বলেন, একজন মেধাবী কলেজছাত্রকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। পুলিশ দ্রুততম সময়ে প্রধান অভিযুক্ত মানিককে আটক করায় আমরা ধন্যবাদ জানাই। তবে আমাদের দাবি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই ঘাতককে যেন সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করা হয়। এছাড়া বিচারকার্যে কোনো ধরনের অবহেলা বা আসামিকে ছাড় দেয়ার চেষ্টা করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর সড়ক এলাকায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মানিকের এলোপাথারি ছুরিকাঘাতে নিহত হন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল নয়ন। ঘটনার পর হত্যাকারী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় লালমোহন থানা পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network