1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার মৃত্যুদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে বালু ভরাট করে বিএনপি নেতার দুই কোটি টাকার সরকারি জমি দখলচেষ্টা বরিশালে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার মৃত্যুদন্ড বরিশালে ছাত্রদলের সম্পাদকসহ তার সহযোগিদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল কাউখালীতে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জিয়ানগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা পল্লী বিদ্যুতের জুন মাসের বাড়তি বিলের ধকলে কলাপাড়ার গ্রাহকরা নাজিরপুরে পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ নিয়ে গ্রাহকদের অসন্তোষ গৌরনদীতে হাসপাতালে বিশৃঙ্খলা ঠেকাতে স্থায়ীভাবে আনসার সদস্য মোতায়েন কলাপাড়ায় বৃক্ষ রোপণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

বরিশালে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার মৃত্যুদন্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির শিক্ষার্থী ভাতিজিকে ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলায় চাচা আলমগীর সিকদারকে (৫৫) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।

 

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন এ আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালেল উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে।

 

আদেশের সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত ওই আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. কামরুল ইসলাম।

 

আদালতের নথি সূত্রে জানা গেছে, মামলার আসামি ও মামলার বাদী সম্পর্কে মামাতো ভাই এবং একই বাড়ির বাসিন্দা। কাজের সূত্রে মামলার বাদী বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকায় তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে আসামি ধর্ষণ করতো। এতে ওই মাদ্রাসা শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে।

 

সর্বশেষ ২০২৩ সালের ২২ মার্চ আসামি মাদ্রাসা পড়ুয় চার মাসের অন্তঃসত্ত্বা নবম শ্রেণীর ওই ছাত্রীকে জোরপূর্বক বাড়ির পিছনে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি ভুক্তভোগী ওই শিক্ষার্থী তার মাকে জানানোর পর মাদ্রাসা শিক্ষার্থীর বাবা উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

 

ওই মামলায় উজিরপুর মডেল থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। আদালত দীর্ঘদিন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আসামির বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশের রায় ঘোষণা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network