1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শেখেরহাট ইউনিয়নে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মাইনুল ইসলাম - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

শেখেরহাট ইউনিয়নে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মাইনুল ইসলাম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার ৯নং শেখেরহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. মাইনুল ইসলাম।

 

জানা গেছে, তিনি ২০১০ সালে হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তন থেকে এসএসসি, ২০১২ সালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা থেকে এইচএসসি এবং পরবর্তীতে ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন।

 

রাজনৈতিক পরিচয়ে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য এবং ধানমন্ডি ও হাজারীবাগ থানা শাখার সাবেক সভাপতি ছিলেন। ২০১২ সাল থেকে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকার মহানগর দক্ষিণের সদস্য (রুকন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তার দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় তিনি গ্রেপ্তার, কারাবরণ ও রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৭ সালের ডিসেম্বরে নিজ এলাকা থেকে গ্রেপ্তার হওয়ার পাশাপাশি একাধিক মামলা ও হামলার মুখোমুখিও হন।

 

মাইনুল ইসলাম দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছেন এবং জুলাই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আহত হন।

 

রাজনীতির পাশাপাশি তিনি নিজ ইউনিয়নে সামাজিক কর্মকাণ্ড ও যুবসমাজকে নিয়ে বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের একটি অংশের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় রয়েছে।

 

মোঃ মাইনুল ইসলাম বলেন, “আমি আমার ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে দেখতে চাই। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মডেল একটি ইউনিয়ন এলাকাবাসীকে উপহার দিতে চাই। সৎ যোগ্য ও আদর্শবান ব্যক্তি ছাড়া ইউনিয়নের উন্নয়ন সম্ভব নয়। আমার ইউনিয়নবাসির সমর্থন পেলে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে এলাকাবাসীর সেবা প্রদানের সুযোগ পাবো।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network