1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় আজ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, জনগণের সেবা করাই সরকারি কর্মচারীদের একমাত্র লক্ষ্য। জেলার উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। জনগণের উন্নয়ন সম্পর্কিত সরকারের গৃহীত পদক্ষেপগুলো যেমন কৃষক কার্ড, জেলে কার্ড ও ফ্যামিলি কার্ডের কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এছাড়া জেলার সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক কাজের সমন্বয় আরও জোরদার করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বরিশাল শহরকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নগরীর স্থানীয় নদী-খাল দূষণমুক্ত রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া, সরকারি অফিস প্রাঙ্গণকে সবসময় পরিচ্ছন্ন, বর্জ্যমুক্ত রাখার পাশাপাশি অফিসের ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network