1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ‎সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাউফলে সাংবাদিক মিজানুরকে মারার হুমকি বিএনপি নেতার বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম বরিশাল থেকে জাতীয় অলিম্পিয়াডে অংশ নিতে সুযোগ পেয়েছে ১০ জন কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাবুগঞ্জে চুরি-ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের জমির মালিকানা দাবি করে চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন লালমোহনের মনিরুল লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা করায় ক্ষিপ্ত হয়ে গ্রেপ্তারের পর জেলহাজত থেকে জামিনে মুক্তি পেয়ে বাদীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

 

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের শিকদার বাড়িতে।  আহতদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় গুরুত্বর আহতরা হলেন বৃদ্ধ মোক্তার শিকদার, তার ছেলে মুজাহিদুল হক মুরাদ শিকদার ও মুরাদের ছেলে মাহমুদুল হাসান।

 

শনিবার (২৭ জুলাই) দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন মোক্তার শিকদার বলেন, চাঁদাবাজির মামলা করায় ক্ষিপ্ত হয়ে আমাদের পরিবারের তিন জনকে কুপিয়েছে  প্রতিপক্ষের লোকজনে। এমনকি নদীতে ফেলে চুবিয়ে আমাদেরকে হত্যার চেষ্টা করেছে হামলাকারী সন্ত্রাসীরা। হামলায় অংশ নেয় একই এলাকার হোসনেয়ারা, তানিয়া, সালমা, ইমরান, এনামুল, আজিজার, মাইনুলসহ তাদের আরও ৫/৬ জন সহযোগিরা।

 

হামলায় আহত চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার বাদী মুরাদ শিকদার বলেন, শনিবার সকালে লোকজনসহ আসামিরা দেশীয়  অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তবে হামলায় আহত হয়ে আমি ও আমার ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আমার বাবার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে আমি বাদী হয়ে এর আগে বানারীপাড়া থানায় একটি চাঁদাবাজি ও হত্যাচেষ্টরি মামলা দায়ের করেছিলাম (মামলা নং জিআর ৬৮/২৬)। ওই মামলায় জামিন পাওয়ার পর প্রতিপক্ষের লোকজনে ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।

 

হামলার ব্যাপারে জানতে ইমরান ও এনামুল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা সত্বেও তারা ফোন রিসিফ না করায় কোন বক্তব্য নেওয়া যায়নি। তবে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেছেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network